ঢাকা ০৩:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শ্যামনগরে আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে সংখ্যালঘুর জমি দখল প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন। সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী

মঙ্গল গ্রহ থেকে আসা সবচেয়ে বড় উল্কাপিণ্ড ৫.৩ মিলিয়ন ডলারে বিক্রি

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৬:৩৯:৫১ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
  • / ২০৯৭ বার পড়া হয়েছে

মঙ্গল গ্রহ থেকে পৃথিবীতে আসা সবচেয়ে বড় উল্কাপিণ্ড। ছবি: সোথবি’স

লাল গ্রহ মঙ্গল থেকে পৃথিবীতে আসা সবচেয়ে বড় উল্কাপিণ্ড ৫ দশমিক ৩ মিলিয়ন ডলার, অর্থাৎ বাংলাদেশি ৬৪ কোটি ৩৩ লাখ টাকায় বিক্রি হয়েছে।

সিএনএন জানায়, গত বুধবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক প্রতিষ্ঠান সোথবি’স-এর নিলামে নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রেতা কিনে নেন উল্কাপিণ্ডটি।

সোথবি’স গত ৮ জুলাই এক বিবৃতিতে জানায়, এনডাব্লিউএ-১৬৭৮৮ নামের এই উল্কাপিণ্ডটির ওজন ৫৪ পাউন্ড বা ২৪.৫ কিলোগ্রাম।

২০২৩ সালের নভেম্বরে আফ্রিকার নাইজারের আগাদেজ অঞ্চলে এক ব্যক্তি উল্কাপিণ্ডটি খুঁজে পান। এটি পৃথিবীতে পাওয়া মঙ্গলগ্রহের আগের উল্কাপিণ্ডের চেয়েও ৭০ শতাংশ বড়।

পৃথিবীতে এখন পর্যন্ত প্রায় ৪০০টি মঙ্গলগ্রহের উল্কাপিণ্ড পাওয়া গেছে।

সোথবি’স-এর বিজ্ঞান ও প্রাকৃতিক ইতিহাস বিভাগের ভাইস চেয়ারম্যান ক্যাসান্দ্রা হ্যাটন এক বিবৃতিতে বলেন, ‘এনডাব্লিউএ-১৬৭৮৮ উল্কাপিণ্ডটি একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার এই কারণে যে, এটি পৃথিবীতে পাওয়া সবচেয়ে বড় মঙ্গলগ্রহের উল্কাপিণ্ড এবং নিলামে ওঠা সবচেয়ে মূল্যবান বস্তু।’

সোথবি’স আরও জানায়, উল্কাপিণ্ডটি মূলত লালচে-বাদামি শিলাপাথর। পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের সময় ঘর্ষণজনিত উত্তাপের ফলে সৃষ্ট খাদ রয়েছে উল্কাপিণ্ডটিতে। সাহারা মরুভূমিতে পতনের পরেও শিলাপাথরটির ভৌত ও রাসায়নিক গঠনে তেমন কোনো পরিবর্তন হয়নি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

মঙ্গল গ্রহ থেকে আসা সবচেয়ে বড় উল্কাপিণ্ড ৫.৩ মিলিয়ন ডলারে বিক্রি

আপডেট সময় : ০৬:৩৯:৫১ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫