ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

শব্দ, বায়ু ও পলিথিন দূষণে কঠোর ব্যবস্থা: দেশজুড়ে পরিবেশ অধিদপ্তরের অভিযান

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৬:৩৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • / ২১৩৪ বার পড়া হয়েছে

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনায় আজ ১২ আগস্ট ২০২৫ তারিখে পরিবেশ অধিদপ্তর সারাদেশে সমন্বিত মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে শব্দ দূষণ, কালো ধোঁয়া, বায়ুদূষণ এবং নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে।

শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০০৬ অনুযায়ী রাজবাড়ী, কুড়িগ্রাম, মানিকগঞ্জ ও গাজীপুরে পরিচালিত ৪টি মোবাইল কোর্টে ১৬টি মামলায় ৩৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় এবং ৩৩টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। যানবাহনের কালো ধোঁয়া নিয়ন্ত্রণে ঢাকা মহানগরের শ্যামলীতে ১টি অভিযানে ৬টি মামলায় ২৩ হাজার টাকা জরিমানা আদায় ও কয়েকজন চালককে সতর্ক করা হয়।

বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২২ অনুসারে কুড়িগ্রাম ও ঢাকা মহানগরের আফতাবনগরে নির্মাণ সামগ্রী দ্বারা বায়ুদূষণের দায়ে ২টি মামলায় ৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং তাৎক্ষণিকভাবে দূষণকারী সামগ্রী অপসারণের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে চট্টগ্রাম, বান্দরবান ও ঢাকা মহানগরের চকবাজার ইমামগঞ্জ এলাকায় নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতকরণের বিরুদ্ধে ৩টি অভিযানে ২টি মামলায় ১২ হাজার টাকা জরিমানা আদায় ও ২০৫ কেজি পলিথিন জব্দ করা হয়।

এছাড়া, সংশ্লিষ্ট দোকান মালিক, সুপারশপ এবং সাধারণ জনগণকে নিষিদ্ধ পলিথিনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করতে সতর্কতামূলক বার্তা প্রদান ও লিফলেট বিতরণ করা হয়। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

শব্দ, বায়ু ও পলিথিন দূষণে কঠোর ব্যবস্থা: দেশজুড়ে পরিবেশ অধিদপ্তরের অভিযান

আপডেট সময় : ০৬:৩৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫