ক্রীড়াই শক্তি- ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল এই প্রতিপাদ্যকে সামনে রেখে
- আপডেট সময় : ০৬:২৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
- / ২০৫৭ বার পড়া হয়েছে
খেলাধুলায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। এই প্রত্যয়কে ধারণ করে অদ্য ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখ মঙ্গলবার ময়মনসিংহ সুইমিং কমপ্লেক্সে অনুষ্ঠিত হলো ৫৩তম গ্রীষ্মকালীন সাঁতার (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতা-২০২৬-এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা।

প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহ ও অনুপ্রেরণা প্রদান করেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থেকে সুস্থ, দক্ষ ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

সাঁতারের মতো নান্দনিক ও চ্যালেঞ্জিং ক্রীড়ায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ময়মনসিংহের ক্রীড়াঙ্গনের উজ্জ্বল সম্ভাবনারই প্রতিফলন। তরুণ প্রজন্মের প্রতিভা বিকাশ ও ক্রীড়াক্ষেত্রে তাদের এগিয়ে নিতে জেলা প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে জানিয়েছেন জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান। এ সময় ময়মনসিংহ জেলার ক্রীড়া অফিসার মোঃ আল-আমীন উপস্থিত ছিলেন।



























