ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

গাইবান্ধায় কুকুরের কামড়ে শিশুর মৃত্যু, ঘটনাস্থলে প্রশাসন

গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৩২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • / ২০৫০ বার পড়া হয়েছে

গাইবান্ধার সাদুল্লাপুরে কুকুরের কামড়ে সিনথিয়া আক্তার (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কামারপাড়া ইউনিয়নের উত্তর হাটবামুনী এলাকা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ রওজাতুন জান্নাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিলকিস চৌধুরী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তানভীক জাহানসহ কর্মকর্তারা। এ সময় তারা নিহত শিশুর পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং ঘটনার বিষয়ে খোঁজখবর নেন।

কামারপাড়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মাজহারুল মাজেদ বাবু স্বজনদের বরাত দিয়ে বলেন, সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উত্তর হাটবামুনী গ্রামের সনজু মিয়ার মেয়ে সিনথিয়া আক্তার প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। পথে একটি কুকুর তাকে ধাওয়া করে কামড় দেয়। এতে শিশুটি রক্তাক্ত ও গুরুতর আহত হয়। পরিবারের লোকজন খবর পেয়ে তাকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় বেওয়ারিশ ও আক্রমণাত্মক কুকুরের পাশাপাশি শিয়ালেরও চলাচল রয়েছে। এতে শিশুদের পাশাপাশি সব বয়সি মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিভাবকেরা।

ঘটনার পর উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং এলাকার পরিস্থিতি সম্পর্কে তথ্য সংগ্রহ করেন স্থানীয় বাসিন্দাদের দাবি, শুধু ঘটনাস্থল পরিদর্শন নয়, সাদুল্লাপুরে বেওয়ারিশ কুকুরের উপদ্রব ও জলাতঙ্কের ঝুঁকি বিবেচনায় নিয়ে নিয়মিত নজরদারি, প্রয়োজনীয় টিকাদান ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করা প্রয়োজন।

সাদুল্লাপুরের ইউএনও মিজ রওজাতুন জান্নাত বলেন, কুকুরের কামড়ের ঘটনায় আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং নির্ধারিত সময়ে জলাতঙ্কের টিকা নেওয়ার বিষয়ে স্থানীয়দের সচেতন করা হয়েছে। একই সঙ্গে এলাকায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়েও সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

গাইবান্ধায় কুকুরের কামড়ে শিশুর মৃত্যু, ঘটনাস্থলে প্রশাসন

আপডেট সময় : ০৮:৩২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬