ঢাকা ১০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

দেশীয় অস্ত্র-মাদক উদ্ধার, বাবা-ছেলে আটক

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০২:০১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • / ২০৯২ বার পড়া হয়েছে

গাজীপুর মহানগরীর বাসন থানাধীন নাওজোড় এলাকায় এক বাসাবাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, মাদক, নকল ডায়মন্ড উদ্ধারসহ বাবা-ছেলেকে আটক করেছে যৌথ বাহিনী।

বুধবার (২৯ অক্টোবর) রাত আড়াইটা থেকে ভোর সোয়া ৪টা পর্যন্ত অভিযান চালিয়ে গাজীপুর আর্মি ক্যাম্পের সদস্যরা এসব উদ্ধার করে। এ সময় হাজী সিরাজুল ইসলামের ছেলে তসলিম সিরাজ ও তার ছেলে মুশফিককে (২৭) সেনাবাহিনীরা আটক করে। পরে তাদের বাসন থানায় হস্তান্তর করা হয়েছে। তসলিম সিরাজ বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজের আপন ভাই।

জানা গেছে, মহানগরীর বাসন থানা এলাকায় দীর্ঘদিন ধরেই তারা আধিপত্য বিস্তার করে আসছিলেন। গোপন সংবাদ পেয়ে বৃহস্পতিবার মধ্যরাতে যৌথ বাহিনী অভিযানে নামে। এ সময় ওই বাড়ি থেকে বড় ছোরা ৮টি, ছোট ছোরা ১৯টি, বড় চাপাতি ৫টি, ছোট চাপাতি ৫টি, লোহার হাসুয়া ২টি, রামদা ৫টি, সোজা রামদা একটি, নকল ডায়মন্ড ২৭টি ও গাজা উদ্ধার করা হয়।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন হোসেন বলেন, তদন্তের মাধ্যমে অস্ত্র ও মাদক কোথা থেকে এসেছে এবং এসবের সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হবে।

আরকে

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

দেশীয় অস্ত্র-মাদক উদ্ধার, বাবা-ছেলে আটক

আপডেট সময় : ০২:০১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫