ঢাকা ১২:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ফরিদগঞ্জে সন্ত্রাসীদের গুলিতে মোটরসাইকেল আরোহী নিহত

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:১৪:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • / ২১৩৫ বার পড়া হয়েছে

সন্ত্রাসীদের গুলিতে নিহত রুহুল আমিন।

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রুপসা উত্তর ইউনিয়নের রুস্তমপুর এলাকায় সন্ত্রাসীদের গুলিতে রুহুল আমিন (৩৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

নিহত রুহুল আমিন ফরিদগঞ্জ পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব বড়ালি গ্রামের বাসিন্দা। তার বাবা মাহমুদ হোসেন একজন অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক। রুহুল আমিন দুই সন্তানের জনক ছিলেন।

জানা যায়, মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ১০টার দিকে রুহুল আমিন মোটরসাইকেলে করে রুপসা উত্তর ইউনিয়নের রুস্তমপুর এলাকার সমিতির পুল নামক স্থানে পৌঁছালে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ফরিদগঞ্জ থানার ওসি শাহ আলম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। হত্যার কারণ উদ্‌ঘাটনে তদন্ত শুরু হয়েছে বলে তিনি জানিয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ফরিদগঞ্জে সন্ত্রাসীদের গুলিতে মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট সময় : ১২:১৪:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫