ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ১৭৯ জন নতুন নিয়োগ, যোগদান ১ ডিসেম্বর থেকে শুরু

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০২:০৬:২৭ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • / ২১৭৩ বার পড়া হয়েছে

ছবি: ফাইল ছবি

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস (এমইএস)–এর উপসহকারী প্রকৌশলী বি/আর এবং উপসহকারী প্রকৌশলী ই/এম পদে মোট ১৭৯ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। আজ রোববার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুসারে, ১০ম গ্রেডের উপসহকারী প্রকৌশলী বি/আর পদে ১১৯ জন এবং উপসহকারী প্রকৌশলী ই/এম পদে ৬০ জনকে নিয়োগ প্রদান করা হয়েছে। নিয়োগপ্রাপ্তদের আগামী ১ ডিসেম্বর সেনা সদরের সংশ্লিষ্ট ইইনসি শাখায় যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখিত শর্তগুলো হলো—

১. যোগদানের তারিখ থেকেই নিয়োগ কার্যকর হবে।
২. এমইএস সিভিলিয়ান কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০২২ এবং বিদ্যমান সরকারি আইন, আদেশ ও বিধিমালা প্রযোজ্য হবে। ভবিষ্যতে সরকার কর্তৃক প্রণীত আইন ও বিধিমালাও তাঁদের ক্ষেত্রে কার্যকর হবে।
৩. প্রচলিত সরকারি বিধি অনুযায়ী তাঁদের জ্যেষ্ঠতা নির্ধারিত হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ১৭৯ জন নতুন নিয়োগ, যোগদান ১ ডিসেম্বর থেকে শুরু

আপডেট সময় : ০২:০৬:২৭ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫