ঢাকা ০৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

গাজীপুরে নতুন পুলিশ কমিশনার নিয়োগ, বদলি হলেন ছয় জেলার এসপি

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৭:০৬:২৫ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • / ২১৪৭ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

সরকার গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) নতুন কমিশনার হিসেবে শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. ইসরাইল হাওলাদারকে নিয়োগ দিয়েছে। একই সঙ্গে ছয় জেলার পুলিশ সুপার (এসপি) পদে রদবদল করা হয়েছে।

রোববার (১৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এসব বদলি–নিয়োগের বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপনে সই করেন উপসচিব আবু সাঈদ।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলমকে গাইবান্ধার এসপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। দিনাজপুরের পুলিশ সুপার মো. মারুফাত হুসাইনকে বদলি করে ফরিদপুরে, আর ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. মিজানুর রহমানকে দিনাজপুর জেলার এসপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এ ছাড়া হবিগঞ্জের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমানকে পাবনার এসপি করা হয়েছে। ডিএমপির উপ-পুলিশ কমিশনার গৌতম কুমার বিশ্বাস, যিনি চুয়াডাঙ্গার এসপি হিসেবে বদলির আদেশ পেয়েছিলেন, তাঁকে নতুন করে হবিগঞ্জ জেলার এসপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ বিল্লাল হোসেনকে নীলফামারী জেলার পুলিশ সুপার করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

গাজীপুরে নতুন পুলিশ কমিশনার নিয়োগ, বদলি হলেন ছয় জেলার এসপি

আপডেট সময় : ০৭:০৬:২৫ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫