ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

সংঘর্ষে তেজগাঁও কলেজের শিক্ষার্থীর মৃত্যু; ফার্মগেটে সহপাঠীরা সড়ক অবরোধ করেছেন।

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৫৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • / ২১১৫ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

রাজধানীর তেজগাঁও কলেজ ছাত্রাবাসে সংঘর্ষে আহত শিক্ষার্থী সাকিবুল হাসান রানা মারা যাওয়ার ঘটনায় তার সহপাঠীরা ফার্মগেট সড়কে বিক্ষোভ করেছেন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে শতাধিক শিক্ষার্থী কলেজের মূল ফটকের সামনে সমবেত হয়ে রানা হত্যার বিচারের দাবিতে স্লোগান দেন। এরপর তারা ফার্মগেট মোড়ে অবস্থান নেন, যার কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

স্থানীয়রা জানিয়েছেন, শিক্ষার্থীরা ব্যানার নিয়ে রাস্তা অবরোধ করেছেন এবং প্রশ্ন তুলছেন কেন ছাত্রাবাসে হামলা করা হলো এবং কেন রানা নিহত হয়েছেন। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করছে।

প্রসঙ্গত, গত ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজ ছাত্রাবাসে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে রানা, হৃদয় আহমেদ (মানবিক বিভাগ, সেশন ২০২৪–২৫) ও আইডিয়াল কলেজের জান্নাত (সেশন ২০২৫–২৬) গুরুতর আহত হন। চিকিৎসাধীন অবস্থায় বুধবার রানা মারা যান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সংঘর্ষে তেজগাঁও কলেজের শিক্ষার্থীর মৃত্যু; ফার্মগেটে সহপাঠীরা সড়ক অবরোধ করেছেন।

আপডেট সময় : ১২:৫৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫