ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

হাদি হত্যাচেষ্টার মামলায় ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ফয়সালের মা-বাবা, বিচারকের খাসকামরায়

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৫:০৫:৩০ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • / ২০৯৫ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি হত্যাচেষ্টা মামলায় প্রধান অভিযুক্ত শুটার ফয়সাল করিম মাসুদের বাবা-মা জবানবন্দি দিতে রাজি হয়েছেন।

১৬৪ ধারায় জবানবন্দি নেওয়ার জন্য বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে তাদের ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের খাসকামরায় তোলা হয়। এদের আগে গত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরে র‍্যাব-১০ দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ হাউজিং এলাকা থেকে গ্রেফতার করে। পরে তাদের ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

র‌্যাবের প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ফয়সাল তাদের চার সন্তানের মধ্যে তৃতীয়। ঘটনার দিন ফয়সাল তার বোনের আগারগাঁও বাসায় একটি ব্যাগ নিয়ে যান এবং পরে তা ভাগনে জামিলের মাধ্যমে স্থানান্তর করেন। এরপর তিনি নিজ ব্যবহৃত মোবাইল ফোনের একটি ছাদ থেকে ফেলে দেন এবং অন্যটি মায়ের হাতে দেন। নিরাপত্তার আশঙ্কায় ফয়সাল আগারগাঁও থেকে মিরপুর, এরপর শাহজাদপুরে চলে যান। তার বাবা মো. হুমায়ুন কবিরও ব্যাগ পরিবহনে সিএনজি ভাড়া এবং টাকা দিয়ে সাহায্য করেন। পরবর্তীতে পরিবারের অন্যান্য সদস্যরা জুরাইন থেকে দুটি মোবাইল সিম কিনে ব্যবহার করেন।

ঘটনাটি ঘটেছিল ১২ ডিসেম্বর, রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে। শরিফ ওসমান হাদি রিকশায় যাওয়ার সময় মোটরসাইকেল আরোহী দুইজনের একজন তার লক্ষ্য করে গুলি চালান। হাদিকে মাথায় গুরুতর আঘাত লাগে। পুলিশ হত্যাচেষ্টার সঙ্গে জড়িত সন্দেহে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান (শুটার) এবং আলমগীর হোসেন (বাইক চালক)কে শনাক্ত করেন। এ ঘটনায় ফয়সালের স্ত্রী, প্রেমিকা ও শ্যালককে গ্রেফতার ও রিমান্ডে নেয়া হয়েছে।

এদিকে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটির মালিকানা নিয়ে আদালতে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবির। মঙ্গলবার তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

হাদি হত্যাচেষ্টার মামলায় ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ফয়সালের মা-বাবা, বিচারকের খাসকামরায়

আপডেট সময় : ০৫:০৫:৩০ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫