ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শ্যামনগরে আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে সংখ্যালঘুর জমি দখল প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন। সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী

গাইবান্ধায় বাঁশবাগান থেকে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০২:২১:০৬ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • / ২১০৯ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি বাঁশ বাগান থেকে ময়নুল ইসলাম তালুকদার (৪৫) নামে এক কলা ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ১০টার দিকে গোবিন্দগঞ্জ পৌরসভার পশ্চিম পান্তাপাড়া এলাকার একটি বাঁশ বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ময়নুল ইসলাম তালুকদার ওই এলাকার মৃত দানেশ উদ্দিন তালুকদারের ছেলে। তিনি স্থানীয়ভাবে একজন কলা ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয়দের বরাতে জানা গেছে, ময়নুল ইসলাম তালুকদার কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। শুক্রবার দুপুর থেকে তিনি নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর সন্ধ্যার দিকে পরিবারের পক্ষ থেকে তার সন্ধান চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেওয়া হয়।

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে বাগানে কাজ করতে গিয়ে স্থানীয় দুই যুবক একটি মরদেহ দেখতে পান। পরে স্থানীয়রা এগিয়ে এসে মরদেহের পরিচয় নিশ্চিত করেন এবং পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় তদন্ত চলছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

গাইবান্ধায় বাঁশবাগান থেকে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০২:২১:০৬ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬