ঢাকা ০৭:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

বিচার বিভাগে বিদ্যমান সিন্ডিকেট ভাঙতে প্রধান বিচারপতির কাছে শুদ্ধি অভিযান শুরুর আহ্বান অ্যাটর্নি জেনারেলের।

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:১১:১৩ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • / ২১১৬ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর আজ রোববার (৪ জানুয়ারি) প্রথমবারের মতো এজলাসে বসেছেন জুবায়ের রহমান চৌধুরী। এ উপলক্ষে তাকে সংবর্ধনা দিয়েছে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

সংবর্ধনা অনুষ্ঠানে বিচার বিভাগের দুর্নীতি ও সিন্ডিকেট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন আইনজীবীরা। ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি আরশাদুর রউফ বলেন, সুপ্রিম কোর্টের অনেক কর্মকর্তা-কর্মচারী দুর্নীতিতে জড়িত। বিচার বিভাগকে সিন্ডিকেটমুক্ত করতে শুদ্ধি অভিযান পরিচালনার জন্য তিনি প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানান।

এ সময় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব উদ্দিন খোকন বলেন, অনেক আইনজীবীও বিচারিক সিন্ডিকেটের সঙ্গে জড়িত। বিচার বিভাগ দুর্নীতিমুক্ত না হলে মামলার জট কমানো সম্ভব হবে না বলেও মন্তব্য করেন তিনি।

পরে বক্তব্যে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী বিচার বিভাগের দুর্নীতি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন, মামলার জট কমাতে সবাইকে সম্মিলিতভাবে সহযোগিতা করতে হবে। পাশাপাশি আইনজীবীদের ন্যায়ের পথে থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন জুবায়ের রহমান চৌধুরী।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

বিচার বিভাগে বিদ্যমান সিন্ডিকেট ভাঙতে প্রধান বিচারপতির কাছে শুদ্ধি অভিযান শুরুর আহ্বান অ্যাটর্নি জেনারেলের।

আপডেট সময় : ০১:১১:১৩ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬