ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

দুদক সালমান এফ রহমানকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে।

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৫:৩৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২০৯৫ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

জনতা ব্যাংক থেকে ১৩৬ কোটি ৬৭ লাখ ৫৮ হাজার ৯৩১ টাকা আত্মসাত ও পাচারের অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪টায় দুদকের প্রধান কার্যালয়ে তাকে কারাগার থেকে প্রিজন ভ্যানে এনে জিজ্ঞাসাবাদ করেন সংস্থার উপপরিচালক মোহাম্মদ জয়নাল আবেদীন ও সহকারী পরিচালক মো. আল আমিনের নেতৃত্বে একটি তদন্ত টিম।

এর আগে, ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত দুদকের আবেদনমতে সালমান এফ রহমানের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ঢাকা-১, মামলা নম্বর-০৩ (তারিখ: ০৩-১১-২০২৫) এর আওতায় সালমান এফ রহমানসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১, ৪৭৭(৩), ১০৯ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

দুদকের প্রাথমিক তদন্তে দেখা গেছে, স্কাইনেট অ্যাপারেলস লিমিটেড নামের নবসৃষ্ট প্রতিষ্ঠানকে অনুকূলে Export Development Fund (EDF) সুবিধাসহ বিপুল ঋণ অনুমোদন ও বিতরণ করা হয়। প্রতিষ্ঠানটির পরিচালকদের পূর্বে ব্যবসায়িক অভিজ্ঞতা ছিল না।

তদন্তে আরও উঠে এসেছে, বেক্সিমকো গ্রুপের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে কাগজে আমদানি-রফতানি দেখিয়ে ‘Accommodation Bill’ তৈরি করা হয়। এর মাধ্যমে ১৫,৫৫,৪৬৫.৯৫ মার্কিন ডলার রফতানি মূল্য দেশে ফিরিয়ে আনা হয়নি এবং মোট ১,৪৭,২৯,৩৪০ মার্কিন ডলার (প্রায় ১৩৬ কোটি ৯৮ লাখ টাকা) আত্মসাত করা হয়েছে।

অভিযোগ রয়েছে, আত্মসাতকৃত অর্থ সংযুক্ত আরব আমিরাতভিত্তিক RR Global Trading FZE-এর মাধ্যমে বিদেশে পাঠানো হয়েছে। প্রতিষ্ঠানটি সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমান ও ভাতিজা আহমেদ শাহরিয়ার রহমানের মালিকানাধীন এবং তারা মামলার এজাহারভুক্ত আসামি।

সালমান এফ রহমান বর্তমানে রামপুরা ও মতিঝিল থানার মোট ১৮টি মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

দুদক সালমান এফ রহমানকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে।

আপডেট সময় : ০৫:৩৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬