ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক স্কুল রমজান মাসে বন্ধ থাকবে, হাইকোর্টের আদেশ

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৩:৫৯:৩১ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২১১৩ বার পড়া হয়েছে

ফাইল ছবি

রমজান মাসে শিক্ষার্থীদের ছুটি নিশ্চিত করতে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক পর্যায়ের সব স্কুল ৮ মার্চের পরিবর্তে ১৮ ফেব্রুয়ারি থেকেই বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ফলে রমজান শুরুর আগেই এসব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি কার্যকর হবে।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ধারাবাহিক ধর্মীয় ছুটির কারণে টানা পাঁচ দিন বন্ধ থাকার পর আগামীকাল সোমবার খুলছে স্কুল, কলেজ ও মাদরাসাসহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান।

নির্বাচন উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। এরপর ১৩ ও ১৪ ফেব্রুয়ারি ছিল সাপ্তাহিক ছুটি। আর আজ রবিবার শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে ছুটির তালিকা অনুযায়ী শ্রেণি কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে টানা পাঁচ দিন বন্ধ ছিল দেশের শিক্ষাপ্রতিষ্ঠান।

এ ছাড়া ফেব্রুয়ারির শুরুতে মাঘী পূর্ণিমা এবং ৪ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত উপলক্ষেও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল।

স্কুলের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, চলতি বছরে মোট ৬৪ দিন ছুটি রয়েছে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ৮ মার্চ থেকে পবিত্র রমজান শুরু হয়ে ঈদুল ফিতর, জুমাতুল বিদা ও স্বাধীনতা দিবসসহ বিভিন্ন ছুটি মিলিয়ে টানা ১৯ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কথা ছিল। তবে হাইকোর্টের নির্দেশে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক স্কুলের ছুটি এগিয়ে এনে ১৮ ফেব্রুয়ারি থেকে কার্যকর করা হয়েছে। এই দীর্ঘ ছুটি শেষে আগামী ২৯ মার্চ থেকে পুনরায় শ্রেণি কার্যক্রম শুরু হবে।

এ ছাড়া পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত টানা ১২ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে, যার মধ্যে সাপ্তাহিক ছুটিও অন্তর্ভুক্ত।

দুর্গাপূজা উপলক্ষে পাঁচ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি লক্ষ্মীপূজা, প্রবারণা পূর্ণিমা ও ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষে এক দিন করে ছুটি থাকবে।

এ ছাড়া প্রতিষ্ঠানপ্রধানের জন্য সংরক্ষিত দুই দিনের ছুটিসহ বিভিন্ন জাতীয়, আন্তর্জাতিক দিবস এবং ধর্মীয় আচার উপলক্ষে নিয়ম অনুযায়ী ছুটি থাকবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক স্কুল রমজান মাসে বন্ধ থাকবে, হাইকোর্টের আদেশ

আপডেট সময় : ০৩:৫৯:৩১ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬