ঢাকা ১০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

সাবেক প্রধান প্রকৌশলী হাবিবুরকে জিজ্ঞাসাবাদ করছে দুদক

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:০৪:২৪ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২০৮০ বার পড়া হয়েছে

সিভিল অ্যাভিয়েশনের সাবেক প্রধান প্রকৌশলী হাবিবুর রহমানকে দুই দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে কেন্দ্রীয় কারাগার থেকে তাকে সেগুনবাগিচা দুদক কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

হাবিবুর রহমানকে গত ২৮ জানুয়ারি গ্রেফতার করা হয়। পরে দুদক আদালতে তিন দিনের রিমান্ডের আবেদন করলে ঢাকা মহানগর দায়রা জজ আদালত দুই দিন মঞ্জুর করেন।

২০২৫ সালের জানুয়ারিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ তিনটি বিমানবন্দরে উন্নয়নের নামে প্রায় ৯০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদক চারটি মামলা করে। মামলায় সাবেক প্রধান প্রকৌশলী হাবিবুর রহমান, শেখ হাসিনার সাবেক নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকসহ ১৯ জনকে আসামি করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সাবেক প্রধান প্রকৌশলী হাবিবুরকে জিজ্ঞাসাবাদ করছে দুদক

আপডেট সময় : ০৩:০৪:২৪ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬