শিরোনাম ::
জুলাই জাতীয় সনদের কার্যকারিতা স্থগিতের জন্য হাইকোর্টে রিট দায়ের
বঙ্গ সংবাদ ডেক্স
- আপডেট সময় : ০২:৪৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
- / ২০৯৫ বার পড়া হয়েছে
একজন আইনজীবী হাইকোর্টে রিট দায়ের করেছেন, যার মাধ্যমে জুলাই জাতীয় সনদকে অবৈধ এবং সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করার নির্দেশনা চাওয়া হয়েছে। রিটে ওই সনদের কার্যকারিতা স্থগিত করার আবেদন করা হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ বুধবার (১৮ ফেব্রুয়ারি) জনস্বার্থে এই রিট দায়ের করেন।
আগামী সপ্তাহে বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিটের ওপর শুনানি হতে পারে।
রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, জাতীয় ঐক্যমত কমিশন, প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টরা বিবাদী করা হয়েছে।
ট্যাগস :




























