বিদায়ের মুহূর্তে তাজুল ইসলামের বক্তব্য
- আপডেট সময় : ০১:৫৬:১০ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
- / ২০৯৫ বার পড়া হয়েছে
সোমবার (২৩ ফেব্রুয়ারি) ট্রাইব্যুনাল থেকে বিদায় নেয়ার সময় তিনি সাংবাদিকদের বলেন, তিনি আশা করেন নতুন চিফ প্রসিকিউটর জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ড এবং ১৬ বছরের গুম-খুনের বিচার অব্যাহত রাখবেন।
তাজুল ইসলাম বলেন, “নতুন সরকার দায়িত্ব নিলে তারা সাধারণত নিজেদের পছন্দের কর্মকর্তাদের নিয়োগ দেন। এতে আমি অবাক হইনি।” তিনি আরও জানান, সরকার সিদ্ধান্ত নেবে পুরো প্রসিকিউশন টিম পরিবর্তন হবে কি না, আর নতুন চিফ প্রসিকিউটর তার কাজের সুবিধার জন্য এমন সিদ্ধান্ত নিতে পারেন।
তিনি উল্লেখ করেন, প্রথমে সরকার জানিয়েছিল, ‘যেভাবে চলছে, সেভাবেই চলবে’। তবে পরে জানানো হয়, তার স্থলে অন্য কাউকে নিয়োগ দেওয়া হবে। তাজুল ইসলাম বলেন, “আমাকে পদত্যাগ করতে বলা হয়নি, নিয়োগ প্রক্রিয়া স্বাভাবিকভাবেই সম্পন্ন হবে।”
তিনি আত্মবিশ্বাসী যে, তার দায়িত্বকালীন সময়ে দেওয়া রায় ও জমা দেওয়া নথি নিয়ে কোনো প্রশ্ন তোলা সম্ভব নয় বা রায় পরিবর্তনের সুযোগ নেই। বিদায়ের পর তিনি সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে তার পুরনো পেশায় ফিরে যাবেন।




























