সাংবাদিক আনিস আলমগীর জামিন পেয়েছেন
- আপডেট সময় : ০৩:৪১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
- / ২০৯৪ বার পড়া হয়েছে
সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় সাংবাদিক আনিস আলমগীরের জামিন হাইকোর্ট মঞ্জুর করেছেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের নেতৃত্বে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আসলাম মিয়া, যিনি পরে আদেশের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, গত ১৪ ডিসেম্বর ধানমন্ডির একটি ব্যায়ামাগার থেকে আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেয়া হয়। পরে তাকে উত্তরা পশ্চিম থানার একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখানো হয়।
গত ১৫ ডিসেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে ২০ ডিসেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। এরপর ২২ জানুয়ারি ঢাকা মহানগর দায়রা জজ আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন। নিম্ন আদালতে জামিন না পাওয়ায় হাইকোর্টে আবেদন করলে আজ আদালত তাকে জামিন দেন।




























