ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় নয়: চিফ প্রসিকিউটর

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৩:১৫:০৯ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • / ২০৯০ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, ট্রাইব্যুনালের স্বচ্ছতা নিশ্চিত করতে কোনো ছাড় দেওয়া হবে না।

রবিবার (১৫ মার্চ) দুপুরে অনৈতিক কর্মকাণ্ড তদন্তে গঠিত ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির দ্বিতীয় বৈঠকের আগে তিনি এ কথা জানান। চিফ প্রসিকিউটর বলেন, বিচার প্রক্রিয়ার স্বচ্ছতার স্বার্থে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে এবং বিতর্কের জন্ম দিতে পারে এমন কোনো কাজ থেকে বিরত থাকা হবে। তিনি আরও উল্লেখ করেন, ন্যায়বিচার নিশ্চিত করা, নির্দোষদের হয়রানি থেকে রক্ষা করা এবং অপরাধীদের শাস্তি নিশ্চিত করাই ট্রাইব্যুনালের মূল লক্ষ্য।

চিফ প্রসিকিউটরের নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটিতে রয়েছেন প্রসিকিউটর আবদুস সোবহান তরফদার, নতুন নিয়োগপ্রাপ্ত প্রসিকিউটর মার্জিনা রহমান মদিনা, মোহাম্মদ জহিরুল আমিন এবং ল’ রিসার্চ অফিসার সিফাতুল্লাহ। কমিটি প্রসিকিউশন টিমের কোনো সদস্য বা সংশ্লিষ্ট ব্যক্তি অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকলে তা উদঘাটন করবে। সম্প্রতি পদত্যাগ করা প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে জামিনের বিনিময়ে এক কোটি টাকা চাওয়ার অভিযোগ তদন্তের জন্যই এই কমিটি গঠিত হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় নয়: চিফ প্রসিকিউটর

আপডেট সময় : ০৩:১৫:০৯ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬