ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ইরানের স্কুলে হামলার ঘটনায় ‘বিচার’ দাবি জাতিসংঘের

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৭:৩৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
  • / ২০৯৮ বার পড়া হয়েছে

জাতিসংঘ ইরানের একটি স্কুলে প্রাণঘাতী বোমা হামলার ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করেছে এবং দ্রুত তদন্ত শেষ করে বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

জেনেভা থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক শুক্রবার বলেন, ২৮ ফেব্রুয়ারি মিনাবের শাজারেহ তাইয়্যেবেহ প্রাথমিক বিদ্যালয়ে হামলার ঘটনা গভীর আতঙ্ক সৃষ্টি করেছে।

তিনি বলেন, ‘যারা এই হামলা চালিয়েছে, তাদের ওপরই দ্রুত, নিরপেক্ষ, স্বচ্ছ ও পূর্ণাঙ্গ তদন্তের দায়িত্ব বর্তায়।’
যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কর্মকর্তাদের উদ্ধৃত করে তুর্ক জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। তিনি এ প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান জানান।

তিনি বলেন, ‘আমি চাই যত দ্রুত সম্ভব এই তদন্ত শেষ হোক এবং এর ফলাফল প্রকাশ করা হোক। যে ভয়াবহ ক্ষতি হয়েছে, তার বিচার হতে হবে।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ইরানের স্কুলে হামলার ঘটনায় ‘বিচার’ দাবি জাতিসংঘের

আপডেট সময় : ০৭:৩৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬