ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

অন্তর্বর্তীকালীন সরকার টিকা না দেওয়ায় হামের প্রাদুর্ভাব : ডা. রফিকুল ইসলাম

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৪৯:১২ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • / ২১১৫ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

অন্তর্বর্তীকালীন সরকারের সময়মতো টিকা সরবরাহে ব্যর্থতার কারণে দেশে শিশুদের মধ্যে হাম রোগের প্রাদুর্ভাব বেড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

সোমবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

ডা. রফিকুল ইসলাম জানান, গত ৪ জানুয়ারি রোহিঙ্গা ক্যাম্পে প্রথম হাম শনাক্ত হলেও বিষয়টি সম্পর্কে সংশ্লিষ্টরা অবগত থাকা সত্ত্বেও ভ্যাকসিন সংগ্রহে জটিলতা দেখা দেয়। ফলে সময়মতো কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি, যার ফল হিসেবে বর্তমানে সংক্রমণ বেড়েছে।

তিনি আরও বলেন, ২০২৪ সাল পর্যন্ত একটি নির্দিষ্ট প্রক্রিয়ায় দেশে ভ্যাকসিন সংগ্রহ করা হলেও পরে অন্য একটি প্রতিষ্ঠানের মাধ্যমে ভ্যাকসিন কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি টিকাদান কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্টদের এক বছরের আন্দোলনের কারণে কার্যক্রম ব্যাহত হয়েছে, যা সংক্রামক রোগের বিস্তারের ঝুঁকি বাড়িয়েছে। তিনি সংশ্লিষ্টদের জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান।

হাম পরিস্থিতি নিয়ে নতুন করে গবেষণার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে তিনি বলেন, বর্তমানে ৯ ও ১৫ মাস বয়সে শিশুদের টিকা দেওয়া হলেও চার মাস বয়সী শিশুরাও আক্রান্ত হচ্ছে। নির্ধারিত সময়ের আগেই কেন সংক্রমণ ঘটছে, তা খতিয়ে দেখা জরুরি। এ বিষয়ে গবেষণা হলে প্রাথমিক পর্যায়েই রোগ নিয়ন্ত্রণ ও নির্মূল করা সম্ভব হবে।

সচেতনতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, হাম অত্যন্ত সংক্রামক রোগ, যা একজন থেকে ১০ থেকে ১৫ জনের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। তাই আতঙ্কিত না হয়ে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।

রামেক হাসপাতালের পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, প্রায় ১ হাজার ২০০ শয্যার বিপরীতে বর্তমানে প্রায় ২ হাজার ৯০০ রোগী চিকিৎসা নিচ্ছেন, যা স্বাস্থ্যসেবায় অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। শিশুদের জন্য নির্ধারিত আইসিইউতেও সীমিত পরিসরে চিকিৎসা দেওয়া হচ্ছে, যেখানে বর্তমানে ১২ জন শিশু ভর্তি রয়েছে। তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে রোগ নিয়ন্ত্রণ করা গেলে আইসিইউর ওপর চাপ কমানো সম্ভব।

শিশুদের সাম্প্রতিক মৃত্যুর ঘটনাগুলো তদন্তাধীন উল্লেখ করে তিনি জানান, সরকার এ বিষয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটি ইতোমধ্যে হাসপাতাল পরিদর্শন করে পরিস্থিতি পর্যালোচনা করছে। তাদের প্রতিবেদন পাওয়া গেলে হামের প্রকৃত অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

রামেক পরিচালকের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীর ‘ফাঁসিতে ঝোলানো উচিত’ মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, এটি আবেগপ্রসূত বক্তব্য।

এর আগে ডা. রফিকুল ইসলাম হাসপাতালের হাম আক্রান্ত শিশুদের জন্য নির্ধারিত আইসোলেশন ওয়ার্ড ও আইসিইউ পরিদর্শন করেন। এ সময় হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ উল ইসলামসহ সংশ্লিষ্ট চিকিৎসক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

অন্তর্বর্তীকালীন সরকার টিকা না দেওয়ায় হামের প্রাদুর্ভাব : ডা. রফিকুল ইসলাম

আপডেট সময় : ০৭:৪৯:১২ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬