শিরোনাম ::
সাবেক ডিআইজি জলিলকে আজ ট্রাইব্যুনালে তোলা হবে
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ১২:০২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
- / ২০৯০ বার পড়া হয়েছে
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালে হেফাজতে ইসলামের মহাসমাবেশে কথিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় পুলিশের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল জলিল মণ্ডলকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে।
মঙ্গলবার (৩১ মার্চ) ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, সোমবার (৩০ মার্চ) রাতে ওই মামলায় জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেফতার করে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
২০১৩ সালে আব্দুল জলিল মণ্ডল ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) অতিরিক্ত মহাপরিচালকের দায়িত্বেও ছিলেন।
ট্যাগস :




























