শিরোনাম ::
নতুন সময়সূচি অনুযায়ী হাইকোর্ট কার্যক্রম শুরু হবে, ছুটির দিন আগের মতোই থাকবে
বঙ্গ সংবাদ ডেক্স
- আপডেট সময় : ০৪:০৩:২৯ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
- / ২২৬২ বার পড়া হয়েছে
সুপ্রিম কোর্ট প্রশাসন হাইকোর্ট বিভাগের আদালত ও অফিসের নতুন সময়সূচি ঘোষণা করেছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, রোববার থেকে বৃহস্পতিবার হাইকোর্ট বিভাগের আদালত চলবে সকাল ১০:৩০টা থেকে বিকেল ৩:৪৫টা পর্যন্ত, যার মধ্যে দুপুর ১:১৫টা থেকে ২টা পর্যন্ত যোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি থাকবে।
অন্যদিকে, অফিসের সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত, বিরতি থাকবে দুপুর ১টা থেকে ১:৩০টা পর্যন্ত।
সাপ্তাহিক ছুটি আগের মতো শুক্রবার ও শনিবারই থাকবে।
ট্যাগস :




























