শিরোনাম ::
সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানের নিয়োগ বাতিল করা হয়েছে
বঙ্গ সংবাদ ডেক্স
- আপডেট সময় : ০৪:১৭:৩০ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
- / ২১০৪ বার পড়া হয়েছে
সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আবুল হাসানের নিয়োগ বাতিল করা হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) আইন মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মো. আবুল হাসানের বাংলাদেশের সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ বাতিল করা হলো এবং তাকে উক্ত পদের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে, ব্যক্তিগত কারণ দেখিয়ে সহকারী অ্যাটর্নি জেনারেল মুহা. মুজাহিদুল ইসলাম ও আহমদ মুসাননা চৌধুরী গত বৃহস্পতিবার অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন।
ট্যাগস :




























