ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

গুম অধ্যাদেশ ছিল অপ্রয়োজনীয়, ট্রাইব্যুনালের আইনেই বিচার সম্ভব: চিফ প্রসিকিউটর

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৩:০৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • / ২১০৪ বার পড়া হয়েছে

ফাইল ছবি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, গুম সম্পর্কিত মামলাগুলো ট্রাইব্যুনাল আইনেই বিচার করা সম্ভব, তাই গুম অধ্যাদেশ ছিল অপ্রয়োজনীয়।

মঙ্গলবার (৭ এপ্রিল) নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “গুম অধ্যাদেশের আওতাধীন যে অপরাধটি ছিল, সেটি ইতিমধ্যেই ট্রাইব্যুনাল আইনে সংবিধিবদ্ধ ছিল। তাই এই অপরাধের বিচার করতে আলাদা আইন বা নতুন ট্রাইব্যুনাল গঠনের কোনো প্রয়োজন ছিল না।”

তিনি আরও বলেন, “গুম অধ্যাদেশ বাতিল করে ট্রাইব্যুনাল আইনের সঙ্গে একীভূত করার উদ্যোগের জন্য আইনমন্ত্রী ও সংসদ সদস্যদের প্রতি কৃতজ্ঞ। আমরা মনে করি, এটি ছিল একটি সঠিক ও প্রয়োজনীয় পদক্ষেপ।”

এদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের বিচারের পথ সুগম করতে আজ জাতীয় সংসদে ‘ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস (সংশোধন) বিল ২০২৬’ পাস হয়েছে। এই সংশোধনীতে গুমকে ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। বিলটি সংসদ অধিবেশনে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান উত্থাপন করলে তা কণ্ঠভোটে অনুমোদিত হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

গুম অধ্যাদেশ ছিল অপ্রয়োজনীয়, ট্রাইব্যুনালের আইনেই বিচার সম্ভব: চিফ প্রসিকিউটর

আপডেট সময় : ০৩:০৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬