ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ফারুকী ও আমলাদের বিরুদ্ধে দুর্নীতি ও সম্পদ লুটপাটের অভিযোগ উঠেছে

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:১৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • / ২১৪১ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

গত ১৮ মাসে অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও তার সাথে সংশ্লিষ্ট কিছু কর্মকর্তার বিরুদ্ধে ব্যাপক লুটপাটের অভিযোগ উঠেছে।

বুধবার (৮ এপ্রিল) বাংলাদেশ জাতীয় জাদুঘরের সামনে কিছু ব্যক্তি এই অভিযোগ তুলে বিক্ষোভ করেন। সামাজিক মাধ্যমে এ ঘটনাকে কেন্দ্র করে একটি ভিডিওও ভাইরাল হয়েছে। অভিযোগকারীরা দাবি করেন, তাদের ব্যানার ছিনিয়ে নেওয়া হয়েছে।

ভিডিওতে তারা বলেন, সংস্কৃতি খাতের বিভিন্ন কর্মসূচি ও প্রকল্পের আড়ালে বিপুল অর্থ আত্মসাৎ করা হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরের বাজেট ব্যবহার করে পরিকল্পিতভাবে অনিয়ম চালানো হয়েছে। তারা ‘বড় ধরনের চুরি’ সংঘটিত হওয়ার আশঙ্কা প্রকাশ করেন এবং ব্যানার ফেরত না পাওয়ায় অনুষ্ঠান ও মিটিং শুরুতে অনিশ্চয়তার কথা উল্লেখ করেন।

একই সময়, বিভিন্ন প্রোগ্রাম ও সভা থেকে প্রত্যাশিত সাড়া না পাওয়ায় আয়োজকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। অভিযোগকারীরা বলছেন, কিছু প্রভাবশালী ব্যক্তি, প্রশাসনিক কর্মকর্তা ও অপারেটর এ অনিয়মের সঙ্গে জড়িত এবং পুরো বাজেট কাঠামোকে লুটপাটের আড়াল হিসেবে ব্যবহার করা হয়েছে। তারা ভবিষ্যতে চুরি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথাও জানিয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ফারুকী ও আমলাদের বিরুদ্ধে দুর্নীতি ও সম্পদ লুটপাটের অভিযোগ উঠেছে

আপডেট সময় : ০৮:১৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬