ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় তাপসসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ১১:৩৩:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
  • / ২১৩০ বার পড়া হয়েছে

বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় তাপসসহ ৩০ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করা হয়েছে। ছবি: সংগৃহীত

রাজধানীর বঙ্গবাজারে পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছিল এমন অভিযোগ এনে মামলা করা হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) ৫০০ কোটি টাকা ক্ষয়ক্ষতির অভিযোগ এনে ক্ষতিগ্রস্তদের পক্ষে শাহবাগ থানায় মামলাটি করেন মিরপুর এলাকার কামাল হোসেন রিপন নামে এক ব্যক্তি।

মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ফজলে নূর তাপসসহ ৩০ জনকে আসামি করা হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) এ বিষয়ে আদালতে প্রতিবেদন পাঠিয়েছে পুলিশ। যেখানে মামলা দায়েরে বিলম্বের কারণও উল্লেখ করা হয়েছে।

সাবেক মেয়র ফজলে নূর তাপস ছাড়াও মামলার আসামিরা হলেন- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, সাবেক সংসদ সদস্য আফজাল হোসেন, সাবেক ওয়ার্ড কাউন্সিলর ফরিদ উদ্দিন রতন, আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান, জহিরুল ইসলাম, মোহন ঢালী, মনোয়ার হোসেন মনু, লোকমান খান, বেলায়েত হোসেন, রুবেল, হুমায়ুন কবির, শাহাবুদ্দিন, আব্দুল হান্নান ও হাসান।

এছাড়া মামলায় ১২ জনকে অজ্ঞাতনামা হিসেবে আসামি করা হয়েছে। ২০২৩ সালের ৪ এপ্রিল ভোররাতে আসামিরা পরস্পর যোগসাজশে পরিকল্পিতভাবে বঙ্গবাজারে অগ্নিসংযোগ করে বলে এতে উল্লেখ করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় তাপসসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ১১:৩৩:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪