ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

“সাংবাদিক মুন্নী সাহা কারওয়ান বাজার থেকে গ্রেপ্তার । “

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০১:১৮:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪
  • / ২১০৫ বার পড়া হয়েছে

রাজধানীর কারওয়ান বাজার থেকে সাংবাদিক মুন্নি সাহাকে গ্রেপ্তার করেছে তেজগাঁও থানা পুলিশ। তিনি এক টাকার খবর নামের একটি অনলাইন পোর্টালের সম্পাদক ছিলেন।
শনিবার (৩০ নভেম্বর) রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন।

তিনি বাংলানিউজকে বলেন, মুন্নী সাহার নামে ডিএমপির মিরপুর ও যাত্রাবাড়ী থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। বর্তমানে তাকে মিরপুর মডেল থানার গত ৬ নভেম্বর হওয়া একটি মামলায় এবং যাত্রাবাড়ী থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

জানা যায়, রাত ১০টার দিকে অফিস থেকে বেরিয়ে কারওয়ান বাজারে কেনাকাটা করতে গেলে স্থানীয় লোকজন তাকে ঘিরে ফেলে। পরে তেজগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাকে হেফাজতে নেয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, রাতে কারওয়ান বাজার থেকে সাংবাদিক মুন্নি সাহাকে আটক করা হয়েছে। তার নামে একাধিক মামলা রয়েছে। তবে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে তা এখনও জানা যায়নি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

“সাংবাদিক মুন্নী সাহা কারওয়ান বাজার থেকে গ্রেপ্তার । “

আপডেট সময় : ০১:১৮:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪