ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

“আফরোজা আব্বাসের নির্বাচনী প্রচারে হামলার ঘটনায় ছাত্রলীগের সাবেক নেতা গ্রেফতার । “

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০১:২৮:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪
  • / ২১০৩ বার পড়া হয়েছে

মোঃ মারুফ হোসেন রাজিব

২০১৮ সালের নির্বাচনে বিএনপি প্রার্থী জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের নির্বাচনী প্রচারে হামলার ঘটনায় রুজুকৃত মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতাকে গ্রেফতার করেছে ডিএমপির খিলগাঁও থানা পুলিশ।
গ্রেফতারকৃতের নাম রাজিব ওরফে মোঃ মারুফ হোসেন রাজিব (৩৭)। তিনি খিলগাঁও মডেল কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি।

মঙ্গলবার (২৬ নভেম্বর ২০২৪ খ্রি.) রাত ০১:৩০ ঘটিকায় খিলগাঁও থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

https://whatsapp.com/channel/0029Vax6FewIHph9dkFQPU0S
খিলগাঁও থানা সূত্রে জানা যায়, গত ২৬ আগস্ট ২০২৪ খ্রি. তারিখে মোঃ আওলাদ হোসেন বাদী হয়ে খিলগাঁও থানায় একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়, ২০১৮ সালের ১৮ ডিসেম্বর তারিখে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা-৯ আসনের বিএনপি প্রার্থী ও মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস দলের নেতা-কর্মীদের নিয়ে নির্বাচনী গণসংযোগ করছিলেন। খিলগাঁওয়ের তিলপাপাড়ায় নির্বাচনী প্রচারণা চলাকালে ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা করে নির্বাচনী প্রচারণা বন্ধ করে দেয়। হামলায় মামলার বাদীসহ বিএনপির অনেক নেতা-কর্মী আহত হন। এ ছাড়াও আক্রমণকারীরা বিএনপির নেতা-কর্মীদের উপর ককটেল বিস্ফোরণ ঘটায়।

সূত্র আরও জানায়, এ ঘটনায় রুজুকৃত মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় এজাহারনামীয় আসামি রাজিবকে গ্রেফতার করা হয়।

খিলগাঁও থানার মামলায় গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

“আফরোজা আব্বাসের নির্বাচনী প্রচারে হামলার ঘটনায় ছাত্রলীগের সাবেক নেতা গ্রেফতার । “

আপডেট সময় : ০১:২৮:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪