ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

জাহাজ থেকে রক্তাক্ত উদ্ধার ২ জনের মৃত্যু, অন্যজনকে নেওয়া হচ্ছে ঢাকায়

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৭:২০:২৬ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
  • / ২০৯৭ বার পড়া হয়েছে

চাঁদপুরের মেঘনা নদীতে এমভি আল-বাখেরা নামে পণ্যবাহী একটি জাহাজ থেকে ৫ জনের গলাকাটা মরদেহ ও রক্তাক্ত অবস্থায় আরও ৩ জনকে উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানোর পর তাদের মধ্যে দুইজনের মৃত্যু হয়। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়াল ৭ জন।

নিহত ৭ জনের পরিচয় পুলিশ এখনও জানাতে পারেনি। তবে আহত একজনের পরিচয় নিশ্চিত করেছেন চাঁদপুর কোস্টগার্ড‌ কমান্ডার লেফটেন্যান্ট ফজলুল হক।

আহত ওই ব্যক্তির নাম জুয়েল (২৮)। তাকে জরুরিভিত্তিতে ঢাকায় নেওয়া হচ্ছে। তার শ্বাসনালী কাটা অবস্থায় পাওয়া গেছে।

ঘটনাস্থল থেকে কমান্ডার ফজলুল হক জানান, সোমবার দুপুরে চাঁদপুরে মেঘনা নদীতে এমভি আল-বাখেরা নামে পণ্যবাহী একটি জাহাজ থেকে ৫ জনের মরদেহ উদ্ধার হয়। পরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় আরও ৩ জনকে। এরপর আহতদের হাসপাতালে পাঠানোর পর আহতদের ২ জন মারা যান।

তিনি বলেন, জাহাজটি নোঙর করা ছিল। চট্টগ্রাম থেকে সার নিয়ে জাহাজটি সিরাজগঞ্জের পথে যাচ্ছিল। নিহতদের শরীরে দেশি অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। গলা ও মাথাতে আঘাতের চিহ্ন রয়েছে।

অন্যদিকে নৌ-পুলিশের চাঁদপুরের অঞ্চলের পুলিশ সুপার (এসপি) সৈয়দ মুশফিকুর রহমান জানান, দুপুরে পণ্যবাহী নৌযানটির পাঁচ কক্ষ থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়। তাদের দেশি অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়। জাহাজের সার খোয়া যায়নি। সেকারণে ধারণা করা হচ্ছে ঘটনাটি ডাকাতি নয়। শত্রুতা থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে। নৌযানটির মালিক মেসার্স এইচপি এন্টারপ্রাইজ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

জাহাজ থেকে রক্তাক্ত উদ্ধার ২ জনের মৃত্যু, অন্যজনকে নেওয়া হচ্ছে ঢাকায়

আপডেট সময় : ০৭:২০:২৬ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪