ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

শেখ হাসিনার বিরুদ্ধে প্রথমদিনের স্বাক্ষ্যগ্রহণ শেষ, অভিযোগ প্রত্যাখ্যান করে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিবৃতি

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৬:০৫:১০ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
  • / ২১২১ বার পড়া হয়েছে

ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গত বছরের জুলাই অগাস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সূচনা বক্তব্য উপস্থাপন করেছেন চিফ প্রসিকিউটর। একইসাথে আজ প্রথম সাক্ষীর সাক্ষ্যগ্রহন ও জেরা করা হয়েছে।

এর আগে, শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে ঊর্ধ্বতন নেতৃত্বের দায়, ষড়যন্ত্র, উস্কানি, হত্যা, পরিকল্পনা করাসহ মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণের জন্য আজকের দিন ঠিক করেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

তাদের বিরুদ্ধে আনা প্রথম অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৪ই জুলাই আয়োজিত এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা উস্কানিমূলক বক্তব্য দেন।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের প্রত্যাখ্যান

এদিকে, এই বিচারকে উদ্দেশ্য প্রণোদিত দাবি করে অভিযোগ প্রত্যাখ্যান করে বিবৃতি দিয়েছে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ।

রোববার এক বিবৃতিতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের অন্যতম একজন মুখপাত্র মোহাম্মদ আলী আরাফাত বলেন, “শেখ হাসিনা বা আওয়ামী লীগের কেউ এখন পর্যন্ত এই মামলার কোনো আনুষ্ঠানিক নোটিশ পায়নি। যে কারণে এই অভিযোগকে ভিত্তিহীন হিসেবেই মনে করা হচ্ছে”।

বিবৃতিতে বলা হয়, “জনগণের ভোটে নির্বাচিত একটি সরকারের বিরুদ্ধে মামলা চালানোর কোনো আইনগত বা নৈতিক অধিকার অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকারের নেই”।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

শেখ হাসিনার বিরুদ্ধে প্রথমদিনের স্বাক্ষ্যগ্রহণ শেষ, অভিযোগ প্রত্যাখ্যান করে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিবৃতি

আপডেট সময় : ০৬:০৫:১০ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫