ময়মনসিংহে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সৃতিচারণে ফুটবল খেলা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১১:৫১:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
- / ২২৮৪ বার পড়া হয়েছে
ময়মনসিংহ সদর উপজেলা পরানগঞ্জ ইউনিয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সৃতিচারণে (১৩ আগস্ট) বুধবার বিকেলে মীরকান্দাপাড়া উচ্চ বিদ্যালয়ের স্কুল মাঠে তৃতীয় রাউন্ডের ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে।
খেলাটি উদ্বোধন করেন পরানগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. কাজল সরকার। এ সময় উপস্থিত ছিলেন, যুবদলের মুঞ্জুরুল হক (মুঞ্জু), যুবদলের নবি হোসেন মন্ডল, নজরুল ইসলাম, আবু বাক্কার, আনোয়ার হোসেন, মোস্তফা কামাল (ছাত্রদল) সাইদুর রহমান ও ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্তিত ছিলেন।
ফুটবল টুর্নামেন্ট দেখতে আসা কৃষক রমজান আলী জানান, আমার বয়স প্রায় ৫৯ বছর, ‘আমার জীবনে আমি বিভিন্ন স্থানে খেলা দেখছি এতো মানুষ দেখি নাই। এ খেলায় মানুষ হবে প্রায় ৪ থেকে ৫ হাজার।’
এ বিষয়ে ছাত্রদলের সভাপতি কাজল সরকার বলেন, এ খেলাটিতে এতো মানুষের সমাগম হবে ভাবতেই পারি নাই। প্রথম থেকে শেষ পর্যন্ত খেলায় কোন ঝগড়া বিবাদ হয়নি। পাশাপাশি আইন শৃঙ্খলার অবনতি ঘটেনি আমরা আগামীতে আবারও এ খেলার আয়োজন করবো ইনশাল্লাহ।
ফুটবল টুর্নামেন্টে খেলায় প্রবাসী কল্যাণ ক্লাব ৩-১ গোলে একতা স্পোর্টস ক্লাব দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।




























