ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস স্থগিত, চলবে অনলাইনে; বন্ধ বাস চলাচল

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৬:২২:০৭ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • / ২০৯৫ বার পড়া হয়েছে

যদিও বিশ্ববিদ্যালয়গুলো আনুষ্ঠানিকভাবে কোনো কারণ জানায়নি। তবে ১৩ নভেম্বর রাজনৈতিক কার্যক্রম–নিষিদ্ধ আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি এবং দেশজুড়ে অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনার মধ্যেই এই সিদ্ধান্ত এল।

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশসহ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় আজ ও আগামীকাল (১২ ও ১৩ নভেম্বর) সশরীরে ক্লাস স্থগিত রেখে অনলাইনে কার্যক্রম চালানোর ঘোষণা দিয়েছে।

যদিও বিশ্ববিদ্যালয়গুলো আনুষ্ঠানিকভাবে কোনো কারণ জানায়নি। তবে রাজনৈতিক কার্যক্রম–নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি এবং দেশজুড়ে অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনার মধ্যেই এই সিদ্ধান্তের ঘোষণা এল।

এদিকে, আগামীকাল (১৩ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় কবে হবে, তা ঘোষণা করা হবে।

গত ১১ নভেম্বর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এক বিজ্ঞপ্তিতে জানায়, ‘অনিবার্য কারণে’ ১২ ও ১৩ নভেম্বর সব ক্লাস অনলাইনে অনুষ্ঠিত হবে। এই সময়ে পূর্বনির্ধারিত কোনো পরীক্ষাও নেওয়া হবে না এবং শিক্ষকদের সুবিধামতো সময়ে পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করতে বলা হয়। আজ মঙ্গলবার অফিস খোলা থাকলেও ১৩ নভেম্বর কর্মকর্তা-কর্মচারীরা বাসা থেকে কাজ করবেন।

একইভাবে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ জানিয়েছে, ১২ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের ক্যাম্পাসে সব ক্লাস অনলাইনে চলবে। গতকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের বাস চলাচলও বন্ধ রাখা হয়েছে।

গত তিন দিনে ঢাকা, গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর মধ্যে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির একটি বাসও রয়েছে।

গতকাল রাত ও আজ ভোরে গাজীপুরের কাশিমপুর, শ্রীপুর এবং আশুলিয়ায় পার্ক করে রাখা অন্তত চারটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

গত ১১ নভেম্বর ময়মনসিংহে একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় একজনের মৃত্যু ও দুজন গুরুতর আহত হন। এ ছাড়া ঢাকা ও এর বাইরের কয়েকটি স্থানে ককটেল ও পেট্রল বোমা বিস্ফোরণের খবরও পাওয়া গেছে।

উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার আজ ঢাকা ও এর পার্শ্ববর্তী জেলাগুলোতে ১৪ প্লাটুন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মোতায়েন করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস স্থগিত, চলবে অনলাইনে; বন্ধ বাস চলাচল

আপডেট সময় : ০৬:২২:০৭ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫