ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

আজ রাতে মাঠে নামছে বাংলাদেশ ও ভারত

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০১:১১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • / ২০৯১ বার পড়া হয়েছে

সুনীল ছেত্রী (বামে) ও ডানে হামজা চৌধুরী। ছবি: সংগৃহীত।

আজ এশিয়ান কাপ বাছাইপর্বে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। জাতীয় স্টেডিয়ামে রাত ৮টায় শুরু হবে দুই দলের এই দ্বৈরথ। অধিনায়ক জামাল ভূঁইয়ার মতে, ম্যাচটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন হামজা চৌধুরী।

এশিয়ান কাপের মূল পর্বে খেলার সম্ভাবনা আগেই শেষ হয়ে গেছে দুই দলেরই। তবু আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী হিসেবে বাংলাদেশ–ভারত ম্যাচে উত্তাপ ও প্রতিদ্বন্দ্বিতা থাকবেই—এমনটাই ইঙ্গিত দিয়েছে দুই শিবিরই।

সাম্প্রতিক ম্যাচগুলোতে শেষ মুহূর্তের গোল হজমের হতাশা কাটিয়ে উঠতে চায় বাংলাদেশ। ভারতের বিপক্ষে শুরুর একাদশে নামতে প্রস্তুত জামাল ভূঁইয়া।

প্রায় দুই যুগের অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতের বিপক্ষে জয় উপহার দিতে চান বাংলাদেশ দলনেতা। এদিকে ভারত শিবিরে আলোচনার কেন্দ্রবিন্দু রায়ান উইলিয়ামস। তবে অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত এই ফুটবলার এখনও ম্যাচ খেলার ছাড়পত্র পাননি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

আজ রাতে মাঠে নামছে বাংলাদেশ ও ভারত

আপডেট সময় : ০১:১১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫