১০ হাজার ২১৯ জন সহকারী শিক্ষক নিয়োগে প্রথম ধাপের আবেদনের সময়সীমা শেষ হচ্ছে ২১ নভেম্বর
- আপডেট সময় : ০৬:৩৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
- / ২১১৮ বার পড়া হয়েছে
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে প্রথম ধাপের অনলাইন আবেদন গ্রহণ চলছে। এ ধাপের আবেদন প্রক্রিয়া আগামী শুক্রবার (২১ নভেম্বর) রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হবে। এই ধাপে মোট ১০ হাজার ২১৯টি শূন্যপদে নিয়োগ দেওয়া হবে।
আবেদনের যোগ্যতা ও শর্ত রংপুর, বরিশাল, সিলেট, রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের সব জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন।
পদ: সহকারী শিক্ষক
পদসংখ্যা: ১০,২১৯
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/সমমানের ডিগ্রি (ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ — ৪ স্কেলে ২.২৫, ৫ স্কেলে ২.৮)। শিক্ষাজীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়।
বেতন স্কেল: ১১,০০০–২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
বয়সসীমা: ৩০ নভেম্বর ২০২৫ তারিখে বয়স ২১ থেকে ৩২ বছর।
মূল নির্দেশনা ১. আবেদন শুধুমাত্র অনলাইনে করা যাবে। ২. বিবাহিত নারী প্রার্থীরা নিজের বা স্বামীর স্থায়ী ঠিকানায় আবেদন করতে পারবেন। ৩. উপজেলাভিত্তিক নিয়োগ হবে এবং প্রার্থীকে নিজ উপজেলা/শিক্ষা থানায় চাকরি করতে হবে। ৪. মাদকাসক্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন না। ৫. সনদপত্র ও ছবিতে সত্যায়নকারী কর্মকর্তার নাম-সিল ও স্বাক্ষর থাকতে হবে।
যা যা প্রয়োজন:
এসএসসি, এইচএসসি ও উচ্চশিক্ষার তথ্য
ছবি: ৩০০×৩০০ পিক্সেল (রঙিন)
স্বাক্ষর: ৩০০×৮০ পিক্সেল
আবেদন প্রক্রিয়া: www.dpe.gov.bd বা http://dpe.teletalk.com.bd–এ প্রবেশ করে নির্দেশনা অনুসারে Application Form পূরণ ও সাবমিট করতে হবে। স্থায়ী ঠিকানা অনুযায়ী উপজেলাভিত্তিক বাছাই করা হবে। ভুল তথ্য দেখা গেলে নতুন ফর্ম পূরণ করা যাবে। সাবমিটের পর Applicant’s Copy ডাউনলোড করে রাখতে হবে।
ফি প্রদানের নিয়ম: আবেদন ফি ১০০ টাকা ও সার্ভিস চার্জ ১২ টাকা—মোট ১১২ টাকা। টেলিটকের প্রিপেইড সিম থেকে এসএমএসের মাধ্যমে ফি প্রদান করতে হবে—
1st SMS: DPER<space>User ID → Send to 16222
2nd SMS: DPER<space>Yes<space>PIN → Send to 16222
ফি প্রদানের পর কনফার্মেশন এসএমএস পাওয়া যাবে। প্রার্থী ইউজার আইডি–পাসওয়ার্ড দিয়ে Applicant’s Copy পুনরায় ডাউনলোড করতে পারবেন।
পরীক্ষা সংক্রান্ত তথ্য: পরীক্ষার তারিখ, আসনবিন্যাস ও প্রবেশপত্র ডাউনলোডের তথ্য এসএমএস ও ওয়েবসাইটে জানানো হবে।
সহায়তা: ফরম পূরণে সমস্যা হলে হেল্প ট্যাব থেকে নিকটস্থ কাস্টমার কেয়ার বা অন্যান্য সহায়তা অপশনে যোগাযোগ করা যাবে।
আবেদনের শেষ সময়: ২১ নভেম্বর ২০২৫, রাত ১১:৫৯ মিনিট।


























