ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

টেস্টে সাকিবকে পেছনে ফেলে বাংলাদেশের শীর্ষ উইকেটশিকারিতে পরিণত হয়েছেন তাইজুল ইসলাম

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০১:৪৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • / ২১০৩ বার পড়া হয়েছে

বাংলাদেশের স্পিনার তাইজুল ইসলাম অবশেষে টেস্টে দেশের সর্বোচ্চ উইকেটশিকারির আসনটি নিজের করে নিলেন। প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়ে সাকিব আল হাসানকে ছুঁয়ে ফেলেছিলেন তিনি। আর দ্বিতীয় ইনিংসে বল হাতে পেয়েই রেকর্ডটি এককভাবে নিজের করে নিলেন এই বাঁহাতি স্পিনার।

শনিবার (২২ নভেম্বর) মিরপুর টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশের দেওয়া ৫০৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করছে আয়ারল্যান্ড। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৯ ওভার শেষে আইরিশদের সংগ্রহ ২ উইকেটে ৩৩ রান—দুটি উইকেটই তুলে নিয়েছেন তাইজুল। এতে তার ক্যারিয়ার উইকেট সংখ্যা দাঁড়িয়েছে ২৪৮-এ।

এই অর্জনের মাধ্যমে সাকিব আল হাসানকে পেছনে ফেলে টেস্টে বাংলাদেশের শীর্ষ উইকেটশিকারি now হয়েছেন তাইজুল ইসলাম। এখন তার সামনে সুযোগ—প্রথম বাংলাদেশি বোলার হিসেবে সাদা পোশাকে আড়াইশ উইকেটের মাইলফলক স্পর্শ করার।

এতদিন ৭১ টেস্টে ১২১ ইনিংস বল করে ২৪৬ উইকেট নিয়ে দেশের হয়ে টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন সাকিব। তাকে স্পর্শ করতে তাইজুলের প্রয়োজন হয়েছিল ২০ ইনিংস কম। আর রেকর্ডটি ভেঙেছেন মাত্র ১০২ ইনিংসে। আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজ দিয়েই তিনি খেলছেন ক্যারিয়ারের ৫৭তম টেস্ট।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

টেস্টে সাকিবকে পেছনে ফেলে বাংলাদেশের শীর্ষ উইকেটশিকারিতে পরিণত হয়েছেন তাইজুল ইসলাম

আপডেট সময় : ০১:৪৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫