ঢাকা ০৬:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

ট্রাইব্যুনালে কঠোর নিরাপত্তা, ফের হাজির হচ্ছেন ১৩ সেনা কর্মকর্তা

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ১০:০৯:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • / ২০৯২ বার পড়া হয়েছে

টিএফআই–জেআইসি সেলে গুম, নির্যাতন ও হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের দুটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাসহ আসামিদের বিরুদ্ধে আজ শুনানি অনুষ্ঠিত হবে। শুনানিকে কেন্দ্র করে কারাগারে থাকা ১৩ সেনা কর্মকর্তাকে কঠোর নিরাপত্তাবেষ্টনীতে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

রবিবার (২৩ নভেম্বর) সকাল থেকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আশপাশের এলাকায় নিরাপত্তা সর্বোচ্চ পর্যায়ে নেওয়া হয়েছে। সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব ও বিজিবির সদস্যরা কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অবস্থান করছেন। পাশাপাশি সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের উপস্থিতিও লক্ষ্য করা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আজ সকাল ১০টার পর ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হতে পারে। গুরুত্বপূর্ণ ও উচ্চসংবেদনশীল এই মামলার শুনানিকে কেন্দ্র করে আদালত এলাকায় সাধারণ মানুষের প্রবেশ নিয়ন্ত্রণ করা হয়েছে এবং পুরো এলাকাকে নিরাপত্তার বিশেষ জোন হিসেবে ঘোষণা করা হয়েছে।

মামলাগুলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছেন। আদালত সংশ্লিষ্টরা জানান, যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় একাধিক নিরাপত্তা ইউনিট প্রস্তুত রাখা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ট্রাইব্যুনালে কঠোর নিরাপত্তা, ফের হাজির হচ্ছেন ১৩ সেনা কর্মকর্তা

আপডেট সময় : ১০:০৯:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫