ঢাকা ০৩:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

গুয়াহাটি টেস্টে ব্যাট–বল দুইয়েই ঝলক ইয়ানসেনের, ভারতের ঘাটতি ৩১৪ রান

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৬:০০:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • / ২০৯৫ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

গুয়াহাটি টেস্ট যেন মার্কো ইয়ানসেনেরই!

ঝোড়ো ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে বিপদমুক্ত করে বড় সংগ্রহ এনে দিয়েছিলেন আগের দিন। কিন্তু সেখানেই থামেননি মার্কো ইয়ানসেন। তৃতীয় দিনে বল হাতে ছড়িয়ে দিলেন এমন আলো, যা ছাপিয়ে গেল যশস্বী জয়সোয়ালের ফিফটি, ওয়াশিংটন সুন্দরের লড়াই কিংবা কুলদীপ যাদবের প্রতিরোধও।

ইয়ানসেনের দাপুটে ৬ উইকেট (৬/৪৮) ধস নামাল ভারতের ব্যাটিং লাইনে। মাত্র ২৭ রানের ব্যবধানে হারাল ৬ উইকেট, অলআউট হলো ২০১ রানে।

শেষ সেশনে তখনো প্রায় ৪০ মিনিট বাকি। অনেকের ধারণা ছিল, ভারতকে ফলোঅন করাতে পারেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা। তবে তিনি ব্যাটিংয়ে নামার সিদ্ধান্ত নেন। ৮ ওভারে বিনা উইকেটে ২৬ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে প্রোটিয়ারা। রায়ান রিকেলটন ১৩ ও এইডেন মার্করাম ১২ রানে অপরাজিত।

৪৮৯ রানের প্রথম ইনিংসের পর দক্ষিণ আফ্রিকা এখন এগিয়ে ৩১৪ রানে।

ইয়ানসেনের আগের দিনের ৯১ বলে ৯৩ রানের ইনিংসের সঙ্গে আজকের আগুনে স্পেল মিলিয়ে উপমহাদেশের উইকেটে পেস বোলিংয়ের দুর্দান্ত উদাহরণই দেখালেন তিনি। ভারতীয় সাবেক পেসার ইরফান পাঠানও প্রশংসা করে লিখেছেন, ‘ভারতের পিচে অন্যতম সেরা ফাস্ট বোলিং স্পেল।’

ইয়ানসেনের গতি ও বাউন্সে ভারতের ব্যাটিং লাইন গুঁড়িয়ে যায়। তার ৬ উইকেটের ৪টিই বাউন্সারে—ভারতের মাটিতে টেস্টে শুধু বাউন্সারে কোনো বোলারের সর্বোচ্চ উইকেট পাওয়ার রেকর্ড এটি। ১৭ বছর পর কোনো সফরকারী খেলোয়াড় ভারতের মাটিতে একই টেস্টে ফিফটি ও পাঁচ উইকেট নিলেন।

সকালে ৬ রানে দিন শুরু করা জয়সোয়াল ও লোকেশ রাহুল গড়েন অর্ধশত রানের জুটি। জয়সোয়ালের ব্যাট ছিল আক্রমণাত্মক, রাহুলেরটি ধীরস্থির। তবে দুজনই সাইমন হারমারের বিপক্ষে খেলতে গিয়ে আক্রমণাত্মক শট খেলেন। প্রথমে রাহুলকে ফেরান মহারাজ, পরে হারমারের ঘূর্ণিতে আউট হন জয়সোয়াল (৫৮)।

চা-বিরতির আগেই ভারতের স্কোর ৯৬/৩ থেকে নেমে আসে ১২২/৭–এর বিপদে। ওয়াশিংটন সুন্দরের ৪৮ রানের দৃঢ় লড়াই কিছুটা সময় ধরে রাখলেও শেষ পর্যন্ত ভারত থামে ২০১ রানে।

সংক্ষিপ্ত স্কোর

দক্ষিণ আফ্রিকা: ৪৮৯ ও ২৬/০
(রিকেলটন ১৩*, মার্করাম ১২*; বুমরা ০/১৩, সিরাজ ০/৮)

ভারত: ২০১
(জয়সোয়াল ৫৮, ওয়াশিংটন ৪৮, রাহুল ২২, কুলদীপ ১৯; ইয়ানসেন ৬/৪৮, হারমার ৩/৬৪, মহারাজ ১/৩৯)

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

গুয়াহাটি টেস্টে ব্যাট–বল দুইয়েই ঝলক ইয়ানসেনের, ভারতের ঘাটতি ৩১৪ রান

আপডেট সময় : ০৬:০০:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫