ঢাকা ০৭:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

কড়াইল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য সকল ধরনের সহায়তা নিশ্চিত করা হবে বলে প্রধান উপদেষ্টার আশ্বাস

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৩:৩০:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • / ২০৮৯ বার পড়া হয়েছে

ফাইল ছবি

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপকসংখ্যক ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

তিনি বলেন, এই দুর্ঘটনায় অসংখ্য পরিবার নিঃস্ব হয়ে যাওয়ায় এটি সকলের জন্য দুঃখজনক এবং বেদনাদায়ক।

এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি আরও বলেন, “কড়াইল বস্তির অগ্নিকাণ্ডে গৃহহীন হওয়া পরিবারগুলোর দুঃখ আমাদের সবার জন্য বেদনাদায়ক। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য সরকার প্রয়োজনীয় সকল সহায়তা নিশ্চিত করবে।”

ড. ইউনূস জানিয়েছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম ত্বরান্বিত করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, অগ্নিকাণ্ডের কারণ তদন্ত করে ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেওয়া হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

কড়াইল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য সকল ধরনের সহায়তা নিশ্চিত করা হবে বলে প্রধান উপদেষ্টার আশ্বাস

আপডেট সময় : ০৩:৩০:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫