ক্ষুব্ধ বিজয়: আমি দোষী নই, প্রমাণ দেখান
- আপডেট সময় : ০৪:১১:০৮ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
- / ২০৮৫ বার পড়া হয়েছে
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের নিলাম আগামী রোববার (৩০ নভেম্বর) অনুষ্ঠিত হবে। তার আগে চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), যেখানে এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকতসহ ৯ জন ক্রিকেটার বাদ পড়েছেন। ধারণা করা হচ্ছে, গত আসরের ফিক্সিং কাণ্ডের কারণে এ খেলোয়ারদের নিলাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
বাদ পড়ার পর বিজয় বিসিবির ওপর ক্ষোভ প্রকাশ করেছেন। ফিক্সিংয়ের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, “যদি প্রমাণ না দেখানো যায়, তাহলে যে অসম্মান আমি পাচ্ছি তার ব্যাখ্যা কে দেবে? আমরা কি বাংলাদেশ ক্রিকেটের জন্য কাজ করছি না? হুট করে নিলাম থেকে বাদ দেওয়া কি গ্রহণযোগ্য?”
বিসিবি জানিয়েছে, নিলামের তালিকায় থাকা কয়েকজন খেলোয়ার ফিক্সিংয়ের অভিযোগে বাদ পড়বেন। তবে কোন খেলোয়ারের কারণে তা হয়েছে, তা নির্দিষ্টভাবে জানানো হয়নি। বিজয় ও সৈকতের পাশাপাশি চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন সানজামুল ইসলাম, শফিউল ইসলাম, আলাউদ্দিন বাবু, নিহাদুজ্জামান, মিজানুর রহমান, মনির হোসেন খান এবং একজন বয়সভিত্তিক দলের ক্রিকেটার।




























