ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

দেশবাসীর ঐক্যবদ্ধ সমর্থনই আমাদের পরিবারের শক্তি ও প্রেরণার মূল ভিত্তি—তারেক রহমান।

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ১১:৪৬:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • / ২০৮৬ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেশনেত্রী খালেদা জিয়ার প্রতি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পাওয়া সহমর্মিতা ও শুভেচ্ছার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন।

তিনি লিখেছেন, “বিভিন্ন দেশ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় যে সহানুভূতি, সহযোগিতা ও শুভকামনা জানানো হয়েছে, জিয়া পরিবার ও বিএনপির পক্ষ থেকে সবার প্রতি আন্তরিক ধন্যবাদ।”

তারেক রহমান জানান, বিভিন্ন দেশের নেতা, কূটনীতিক ও শুভান্যুধ্যায়ীদের উদ্বেগ–উৎকণ্ঠা, পাশাপাশি বাংলাদেশের লাখো মানুষের ভালোবাসা ও দোয়া তাদের পরিবারকে গভীরভাবে স্পর্শ করেছে।

তিনি আরও বলেন, “দেশবাসীর সম্মিলিত সমর্থন আমাদের পরিবারের শক্তি ও প্রেরণা। আমরা সবাই মমতাময়ী দেশনেত্রীর দ্রুত আরোগ্য কামনায় নিরন্তর প্রার্থনা করছি।”

কঠিন সময়ের ঐক্য, সহমর্মিতা ও সংহতির জন্য তিনি সবার প্রতি গভীর কৃতজ্ঞতাও প্রকাশ করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

দেশবাসীর ঐক্যবদ্ধ সমর্থনই আমাদের পরিবারের শক্তি ও প্রেরণার মূল ভিত্তি—তারেক রহমান।

আপডেট সময় : ১১:৪৬:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫