শিরোনাম ::
মহানবীর রওজা জিয়ারতে এবার নতুন নিয়ম ও সময়সূচি
বঙ্গ সংবাদ ডেক্স
- আপডেট সময় : ০৪:১৪:২৩ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
- / ২১৮৬ বার পড়া হয়েছে
সৌদি সরকার মসজিদে নববীতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা জিয়ারত ও রিয়াজুল জান্নাতে নফল ইবাদতের জন্য নতুন সময়সূচি ও প্রক্রিয়া ঘোষণা করেছে। এখন থেকে রওজা জিয়ারতের জন্য নতুন নিয়ম মেনে চলতে হবে। খবর জিও নিউজের।
কর্তৃপক্ষ জানিয়েছে, রওজা জিয়ারতের জন্য নুসুক অ্যাপের মাধ্যমে অনুমতি নিতে হবে। সাধারণত প্রতি বছর একবার বুকিং করা যাবে অথবা মসজিদে নববির কাছাকাছি অবস্থান করলে ‘ইনস্ট্যান্ট ট্র্যাক’ বিকল্প ব্যবহার করা যাবে।
মক্কা গেট ৩৭-এর সামনে দক্ষিণ প্রাঙ্গণ থেকে প্রবেশের অনুমতি রয়েছে, যেখানে বয়স্ক ও হুইলচেয়ার ব্যবহারকারীরাও প্রবেশ করতে পারবেন।
পুরুষ ও নারীদের জন্য সময়সূচি:
পুরুষ:
- নিয়মিত দিনগুলোতে: রাত ২টা থেকে ফজরের নামাজ পর্যন্ত এবং বেলা ১১টা ২০ মিনিট থেকে এশার নামাজ পর্যন্ত।
- শুক্রবার: রাত ২টা থেকে ফজর পর্যন্ত, সকাল ৯টা ২০ মিনিট থেকে ১১টা ২০ মিনিট পর্যন্ত, এবং জুম্মার নামাজের পর থেকে এশা পর্যন্ত।
নারী:
- নিয়মিত দিনগুলোতে: ফজরের নামাজের পর থেকে বেলা ১১টা পর্যন্ত এবং এশার পর থেকে রাত ২টা পর্যন্ত।
- শুক্রবার: ফজরের নামাজের পর থেকে সকাল ৯টা পর্যন্ত।
ট্যাগস :



























