ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

খালাতো বোনকে যৌন নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৩৪:১৯ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • / ২১০৪ বার পড়া হয়েছে

প্রতিকী ছবি

সিলেটে খালাতো বোনকে ধর্ষণের অভিযোগে মনির মিয়া (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-৯। শুক্রবার রাতে সুনামগঞ্জের ছাতক থানার বেতুয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরদিন শনিবার জালালাবাদ থানা পুলিশ মনিরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। তিনি জালালাবাদ থানার দুসকি গ্রামের শরিফ মিয়ার ছেলে।

র‌্যাব জানায়, অভিযুক্ত মনির মিয়া ভুক্তভোগী তরুণীর খালাতো ভাই। এক বছর আগে তরুণীর মা মারা যান। মৃত্যুর আগে তিনি শাহজালাল বিশ্ববিদ্যালয় এলাকার একটি বাসায় গৃহকর্মীর কাজ করতেন, যেখানে বাড়ির মালিক পরিবারটিকে মাঝে মাঝে আর্থিক সহায়তা করতেন।

গত ৩১ অক্টোবর মনির তরুণীর পরিবারকে ওই বাসার মালিক আর্থিক সহায়তা দিতে চাইছেন বলে জানায়। সেদিন বাড়িতে বাবা না থাকায় তরুণী তার সঙ্গে রওনা হন। পথে রাবার বাগানের ভেতর মনির তাকে ধর্ষণ করে এবং ঘটনাটি গোপন রাখতে ভয়ভীতি প্রদর্শন করে। বাড়িতে ফিরে তরুণী ঘটনাটি জানালে পরিবারের পক্ষ থেকে জালালাবাদ থানায় মামলা করা হয়।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, মামলার পরিপ্রেক্ষিতে মনির মিয়াকে ছাতক এলাকা থেকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

খালাতো বোনকে যৌন নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:৩৪:১৯ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫