ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

আইপিএল নিলামের তালিকায় বাংলাদেশের ৭ ক্রিকেটার, জায়গা হয়নি সাকিবের

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:২৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • / ২১৩৫ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

আসন্ন আইপিএল নিলামের জন্য ৩৫০ জন ক্রিকেটারের চূড়ান্ত সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে আয়োজকরা। এতে জায়গা পেয়েছেন বাংলাদেশের ৭ ক্রিকেটার। প্রাথমিক তালিকায় থাকলেও শেষ পর্যন্ত বাদ পড়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান।

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ভিত্তিমূল্যের (২ কোটি রুপি) তালিকায় রয়েছেন মোস্তাফিজুর রহমান। আর রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরিফুল ইসলামের ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ৭৫ লাখ রুপি।

এ ছাড়া একমাত্র রাকিবুল হাসান এখনও জাতীয় দলে খেলেননি। তার ভিত্তিমূল্য ধরা হয়েছে ৩০ লাখ রুপি।

বর্তমানে মোস্তাফিজ খেলছেন সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টি লিগে। দুবাই ক্যাপিটালসের হয়ে দুর্দান্ত ফর্মে থাকার কারণে আইপিএল নিলামেও তার প্রতি দলগুলোর আগ্রহ বেশি থাকবে বলে ধারণা করা হচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

আইপিএল নিলামের তালিকায় বাংলাদেশের ৭ ক্রিকেটার, জায়গা হয়নি সাকিবের

আপডেট সময় : ১২:২৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫