ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

থানার পাশের দিঘি থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার, মাথায় আঘাতের চিহ্ন।

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ১১:৫৮:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • / ২০৮৪ বার পড়া হয়েছে

প্রতীকী ছবি

ফেনী সদর মডেল থানার পাশের রাজাঝির দিঘি থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে ফায়ার সার্ভিসের সহযোগিতায় লাশটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাতে দিঘির নিরাপত্তার দায়িত্বে থাকা এক কর্মচারী মাছের খাবার দিতে গিয়ে পানিতে ভাসমান লাশটি দেখতে পান। পরে তিনি বিষয়টি পুলিশকে জানালে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪২ বছর। তাঁর পরনে ছিল শার্ট, লুঙ্গি ও মাফলার।

দিঘির নিরাপত্তাকর্মী মো. শাহীন প্রথম আলোকে বলেন, ‘প্রতি রাতে মাছের খাবার দেওয়ার বিষয়টি আমি তদারকি করি। গত রাতে দিঘির পশ্চিম পাড়ে হাঁটার সময় লাশটি চোখে পড়ে। এরপর আমি পুলিশকে খবর দিই।’

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁর মাথায় ভারী কোনো বস্তু দিয়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

তিনি আরও বলেন, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের পাশাপাশি মৃত্যুর সঠিক কারণ উদ্‌ঘাটনে কাজ করছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

থানার পাশের দিঘি থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার, মাথায় আঘাতের চিহ্ন।

আপডেট সময় : ১১:৫৮:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫