ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ধর্ষণ মামলায় ক্রিকেটার তোফায়েলের বিরুদ্ধে চার্জশিট দাখিল।

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০১:২৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • / ২০৯২ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

রাজধানীর গুলশানে হোটেলে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে ক্রিকেটার তোফায়েল আহমেদ রায়হানের বিরুদ্ধে পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে। গুলশান থানার উপপরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. সামিউল ইসলাম বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশের অভিযোগে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারিতে ভুক্তভোগী তরুণীর সঙ্গে আসামির ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। এক পর্যায়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পর আসামি প্রেমের প্রস্তাব দেন। ভুক্তভোগী রাজি না হলেও বিয়ের প্রলোভন দেখিয়ে রাজি করানো হয়। ৩১ জানুয়ারি গুলশানের একটি হোটেলে তাঁকে স্ত্রী পরিচয়ে নিয়ে আসামি ধর্ষণ করেন। পরে একাধিকবার একইভাবে হেনস্থা চালানো হয়। ভুক্তভোগী বিয়ের কথা বললেও আসামি তা মানেননি।

এ ঘটনায় ১ আগস্ট ভুক্তভোগী গুলশান থানায় ধর্ষণ মামলা করেন। ২৪ সেপ্টেম্বর হাইকোর্ট আসামিকে ছয় সপ্তাহের আগাম জামিন দেন। একই সঙ্গে জামিন শেষ হওয়ার আগে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করতে বলা হয়েছিল, যা তিনি পালন করেননি।

অভিযোগপত্রে বলা হয়েছে, ঘটনার সময় থেকে ছয় মাস অতিবাহিত হওয়ায় সরাসরি আলামত সংগ্রহ সম্ভব হয়নি। তবে হোটেলের বুকিং রেজিস্ট্রেশন স্লিপ এবং ভুক্তভোগী ও আসামির পাসপোর্ট কপি জব্দ করা হয়েছে। ডিএনএ পরীক্ষায় ভ্যাজাইনাল সোয়াবে বীর্যের উপস্থিতি পাওয়া যায়নি। সব বিষয় পর্যালোচনায় প্রথম দিনের ঘটনা, হোটেল বুকিং কপি ও মেডিকেল রিপোর্টসহ অন্যান্য প্রমাণে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রাথমিকভাবে সত্য বলে ধরা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ধর্ষণ মামলায় ক্রিকেটার তোফায়েলের বিরুদ্ধে চার্জশিট দাখিল।

আপডেট সময় : ০১:২৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫