ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নিলামে ভুলবশত ‘ব্যাটার’ হিসেবে নিবন্ধিত হলেও গ্রিন আইপিএলে বলও করবেন।

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:৪৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • / ২০৯২ বার পড়া হয়েছে

ফাইল ছবি

পিঠের ইনজুরি কাটিয়ে গত জুনে মাঠে ফিরেছিলেন ক্যামেরন গ্রিন। তবে শুরুতে তিনি খেলেছেন শুধুই ব্যাটার হিসেবে। গত মাস থেকে আবার নিয়মিত অলরাউন্ডারের ভূমিকায় দেখা যাচ্ছে অস্ট্রেলিয়ার এই তারকাকে। চলমান অ্যাশেজ সিরিজে তিনি পুরোদমে বলও করছেন। অথচ আইপিএলের আসন্ন মিনি নিলামের জন্য তার নাম নিবন্ধন করা হয়েছে ‘ব্যাটার’ ক্যাটাগরিতে।

মঙ্গলবার আবুধাবিতে অনুষ্ঠিত হবে আইপিএলের মিনি নিলাম। গ্রিনের ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি রুপি। নিলামের আগে বিষয়টি পরিষ্কার করে জানালেন তিনি নিজেই—ভুলবশত তার নাম ‘ব্যাটার’ হিসেবে দেওয়া হয়েছে। আইপিএলে বল করতে তার কোনো আপত্তি নেই। রোববার অ্যাশেজের তৃতীয় টেস্টের অনুশীলনের আগে গ্রিন বলেন,
‘বল করতে আমার কোনো সমস্যা নেই। জানি না আমার ম্যানেজার এটা শুনবে কি না। সে আসলে “ব্যাটার” দিতে চায়নি। আমার মনে হয় ভুল করে ভুল অপশনে টিক পড়ে গেছে।’

আইপিএল নিলামের ঠিক পরদিনই অ্যাডিলেডে শুরু হবে অ্যাশেজের তৃতীয় ম্যাচ। ব্যস্ত সূচি থাকলেও নিলাম দেখার আগ্রহ লুকাননি গ্রিন। তিনি বলেন,
‘আমি নিশ্চিতভাবেই দেখব, আরও কয়েকজনের সঙ্গে বসে। নিলাম দেখা সবসময়ই মজার। এটা এক ধরনের লটারির মতো—আপনি আদৌ দল পাবেন কি না। পাশাপাশি কোন দলে কারা যাচ্ছে, সেটাও দেখতে ভালো লাগে।’

ইনজুরির কারণে গত আইপিএলে খেলতে পারেননি গ্রিন। ২০২৩ আসরে আইপিএলে তার অভিষেক হয়। যদিও ২০২৪ মৌসুমে পুরোটা খেলতে পারেননি, তবু অল্প সময়েই নজরকাড়া পারফরম্যান্স দেখিয়েছেন এই অজি অলরাউন্ডার। ২০২৩ সালে ১৬ ম্যাচে তার রান ছিল ৪৫২, সঙ্গে ৬ উইকেট। ২০২৪ সালে তিনি করেন ২৫৫ রান এবং নেন ১০ উইকেট। ক্রিকইনফোর মতে, এবারের নিলামে গ্রিন দামের নতুন রেকর্ড গড়তেও পারেন।

সেই রেকর্ড গড়তে হলে তাকে ছাড়িয়ে যেতে হবে ২৭ কোটি রুপির সীমা। গত বছর সৌদি আরবে অনুষ্ঠিত মেগা নিলামে সর্বোচ্চ দাম পেয়েছিলেন রিশভ পন্ত—লখনৌ সুপার জায়ান্টস তাকে কিনেছিল ২৭ কোটি রুপিতে। আর বিদেশি খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ দামের রেকর্ড ভাঙতে হলে গ্রিনকে পেতে হবে প্রায় ২৫ কোটি রুপি। ২০২৩ সালে মিচেল স্টার্ককে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

নিলামে ভুলবশত ‘ব্যাটার’ হিসেবে নিবন্ধিত হলেও গ্রিন আইপিএলে বলও করবেন।

আপডেট সময় : ০১:৪৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫