সরকার কোরিয়া থেকে ৪২০ কোটি টাকার এলএনজি আমদানি করবে
- আপডেট সময় : ০৫:০৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
- / ২১২৮ বার পড়া হয়েছে
অন্তর্বর্তী সরকার কোরিয়া থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির অনুমোদন দিয়েছে, যা পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা অনুসরণ করে সম্পন্ন হবে। এ প্রক্রিয়ায় ব্যয় হবে মোট ৪২০ কোটি ৯ লাখ ৬৯ হাজার ২২৫ টাকা ৬০ পয়সা।
সোমবার (১৫ ডিসেম্বর) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০২৫-এর বিধি-১০৫(৩)(ক) অনুসারে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ার মাধ্যমে কোরিয়ার এমএস পোসকো ইন্টারন্যাশনাল করপোরেশন থেকে ১ কার্গো এলএনজি (২য়, ৯-১০ জানুয়ারি ২০২৬-এর জন্য) আমদানি করার সিদ্ধান্ত হয়েছে। প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম নির্ধারণ করা হয়েছে ৯.৯৯ মার্কিন ডলার।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের ভিত্তিতে এই অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। সভায় এলএনজি ছাড়াও চাল ও সার আমদানির অনুমোদন দেয়া হয়েছে।




























