ঢাকা ১০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

আইপিএলে রেকর্ড দামে বিক্রি মোস্তাফিজ, ‘ট্রিট’ দাবি শান্তর

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০২:০৮:০৫ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • / ২০৯৮ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

আইপিএল নিলামে বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছেন মোস্তাফিজুর রহমান। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) অনুষ্ঠিত নিলামে বাঁহাতি এই পেসারকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। এর মাধ্যমে আইপিএলের নিলামে কোনো বাংলাদেশি ক্রিকেটারের সর্বোচ্চ পারিশ্রমিকে দল পাওয়ার রেকর্ড গড়লেন তিনি।

এর আগে কোনো বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজের অর্ধেক পারিশ্রমিকও পাননি। ২০০৯ সালে সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা ৬ লাখ ডলারে এবং ২০২১ সালে সাকিব আল হাসান ৩ কোটি ২০ লাখ রুপিতে দল পেয়েছিলেন—যা এতদিন আইপিএলের নিলামে বাংলাদেশিদের সর্বোচ্চ পারিশ্রমিক ছিল।

আইপিএলে আগের আট মৌসুমে অংশ নিলেও মোস্তাফিজ কখনোই ২ কোটি ২০ লাখ রুপির বেশি পারিশ্রমিক পাননি। তবে এবারের নিলামে সব পূর্বের রেকর্ড ভেঙে নতুন মাইলফলক স্পর্শ করলেন তিনি।

মোস্তাফিজের এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। গতকাল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘শুনলাম, খুবই খুশি। কত জানি না। (সাংবাদিকরা দাম বলার পর) ভাই, এটা সত্যিই খুব আনন্দের খবর। আমার মনে হয়, আপনারা যত ভালোভাবে সম্ভব এটা মানুষের সামনে তুলে ধরবেন।’

মোস্তাফিজের কাছ থেকে ‘ট্রিট’ নেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে হেসে শান্ত বলেন, ‘চেষ্টা করব নেওয়ার। তবে করাবে না মনে হয়, একটু সংশয় আছে।’

এদিকে ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজও মোস্তাফিজের এই অর্জনকে বাংলাদেশের জন্য গর্বের বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘মোস্তাফিজের এত বড় দামে দল পাওয়া বাংলাদেশের জন্য আশীর্বাদ। আমার মনে হয়, এটা ওর প্রাপ্য। বাংলাদেশের ক্রিকেটে সে অনেক কিছু অর্জন করেছে।’

আগামী আইপিএলে চতুর্থ বাংলাদেশি হিসেবে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে খেলবেন মোস্তাফিজ। এর আগে মাশরাফী বিন মোর্ত্তজা, সাকিব আল হাসান ও লিটন দাস কেকেআরের হয়ে খেলেছেন। সব মিলিয়ে আইপিএলে নিজের ষষ্ঠ ফ্র্যাঞ্চাইজির হয়ে মাঠে নামবেন ‘কাটার মাস্টার’ মোস্তাফিজ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

আইপিএলে রেকর্ড দামে বিক্রি মোস্তাফিজ, ‘ট্রিট’ দাবি শান্তর

আপডেট সময় : ০২:০৮:০৫ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫