ঢাকা ০৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

যুবদল নেতা আরিফ হত্যা মামলায় সুব্রত বাইনের কন্যা ৫ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৫৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • / ২০৯৪ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা মামলায় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজা ইয়াসমিনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (আজ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ গোলাম মুর্তুজা ইবনে ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রাজধানীর হাতিরঝিল থানায় দায়ের করা মামলায় তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক মো. মাজহারুল ইসলাম গত মঙ্গলবার খাদিজার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। তবে সেদিন মামলার মূল নথি না থাকায় আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং মূল নথি উপস্থাপনের পর রিমান্ড শুনানির দিন ধার্য করেন।

নির্ধারিত দিনে বৃহস্পতিবার খাদিজাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করে এবং আসামিপক্ষ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করে। শুনানি শেষে আদালত খাদিজার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তাঁর মেয়ে খাদিজা ইয়াসমিন এলাকায় আধিপত্য বিস্তার শুরু করেন। ২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী সময়ে রাজধানীর মগবাজার ও হাতিরঝিল এলাকায় আধিপত্য বিস্তারে আরিফ সিকদারকে প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করা হয়। এ প্রেক্ষাপটে সুব্রত বাইন ও খাদিজার প্রত্যক্ষ প্ররোচনা ও পরিকল্পনায় আরিফকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করা হয়। খাদিজার সম্পৃক্ততার বিষয়ে তথ্যপ্রমাণ পাওয়া যাচ্ছে এবং মামলার তদন্ত চলমান রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁর রিমান্ড প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

মামলার এজাহার অনুযায়ী, আরিফ সিকদার ঢাকা মহানগর উত্তর যুবদলের ৩৬ নম্বর ওয়ার্ডের সহক্রীড়া সম্পাদক ছিলেন। গত ১৯ এপ্রিল রাতে হাতিরঝিল থানাধীন দি ঝিল ক্যাফের সামনে তাঁকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ২১ এপ্রিল তাঁর মৃত্যু হয়।

ঘটনার পর আরিফের বোন রিমা আক্তার বাদী হয়ে সুব্রত বাইনসহ ১০ জনের বিরুদ্ধে হাতিরঝিল থানায় হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। পরে আরিফের মৃত্যু হলে মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হয়। এ মামলায় সুব্রত বাইনকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

উল্লেখ্য, গত মে মাসে কুষ্টিয়া শহর থেকে সুব্রত বাইনকে গ্রেপ্তার করা হয়। তাঁর মেয়ে খাদিজা ইয়াসমিনকে চলতি সপ্তাহে সোমবার কুমিল্লা থেকে র‍্যাব গ্রেপ্তার করে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

যুবদল নেতা আরিফ হত্যা মামলায় সুব্রত বাইনের কন্যা ৫ দিনের রিমান্ডে

আপডেট সময় : ০২:৫৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫